• প্রশাসন

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার(১৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায়  উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসজি, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, ডিডি এনএসআই আকরাম হোসেন, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা চেয়ারম্যান মোঃ ইমান আলী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তোফা জামান।

জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, সহকারী আনসার কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, নেসকো এক্সিকিউটিভ অফিসার মোঃ আতিফুর রহমান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর,  কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি  কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী  পুলিশিং ও প্রকল্প নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য (০)





  • company_logo