ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।
ফরিদপুর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একে আজাদ,জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, ৯ টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার নবনির্বাচিত ফরিদপুর -২ এবং ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে আগামী দিনে করণীয় ব্যাপারে আলোচনা করা হয়।
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...
নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায়...
নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...
নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

মন্তব্য (০)