• লিড নিউজ
  • স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স থাকবেঃ স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এসময় সকলের সহযোগিতা পেলে ঢাকা শহরে কোনো রোগীকে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না বলেও জানান তিনি। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠানিকভাবে যোগদানের পর সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বার্ন ইউনিট প্রতিষ্ঠায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি সিনসিয়ারলি কাজ করি তাহলে কোনো কিছুই অসম্ভব না। বার্ন ইউনিটকে পাঁচ থেকে পাঁচশো বেডে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে।

আমি অনেকের কাছে গিয়েছি। আমাকে অনেকেই ফিরিয়ে দিয়েছে। ফাইল ছুড়ে মেরেছে, এমন ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরে সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় এসেছি। কর্ম পরিকল্পনা তুলে ধরে ডা. সামন্ত লাল বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এটা করতে পারলে ঢাকা শহরে শুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাব।

কী কী সমস্যা আছে, জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সবার কাছে অনুরোধ, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং যারা বাইরে আছেন, আপনারা যেকোনো সময় আমার অফিসে চলে আসবেন। আপনাদের জন্য আমার দরজায় কোনো প্রটোকল থাকবে না। আমি আগের মতোই থাকব, আমাকে একটু উপদেশ দেবেন।

আপনাদের উপদেশ পেলে আমরা নির্ধারিতভাবে কাজ করতে পারব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি মেডিকেল কলেজ খুললেই হবে না। সেখানে চিকিৎসকসহ অনেক কিছুই লাগবে। আমি সবগুলো বিষয় দেখব। গ্রামে চিকিৎসকরা কেন থাকেন না, তার কারণ বের করতে হবে।

তাদের সঙ্গেও কথা বলতে হবে। সব দেখে আমি ব্যবস্থা নেব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি প্রসঙ্গে প্রশ্নের জবাবে এটি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন। তিনি বলেন, দুর্নীতি দূর করতে আমি চেষ্টা করব। দুর্নীতির বিষয় নিয়ে আমার জিরো টলারেন্স থাকবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo