• বিনোদন

সত্যিই কি বিয়ে করছেন জোভান,পাত্রী কে?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বিয়ে করেছেন ছোটপর্দার তারকা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে পাওয়া গেছে এ খবর। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিষয়টি অভিনেতা নিজেই জানিয়েছেন। নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোভান লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়, এক তরুণীর হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান।

খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে ওই তরুণীর মুখ।এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে ওই তরুণীরর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে। এদিকে ছবিগুলো দেখে অনেকে কোনো নাটকের প্রচারণার অংশ ভেবেছিলেন। তবে জোভানের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে, ছবিগুলো কোনো নাটকের নয়, বাস্তবজীবনে তার নতুন অধ্যায় শুরু করার। 

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তিনি পুরান ঢাকার মেয়ে। পড়ালেখা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এ নিয়ে এখনও মুখ খোলেননি জোভান। তবে নিশ্চিত হওয়া গেছে, গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।

স্ত্রীর পরিচয়সহ পরবর্তী আয়োজন সম্পর্কে শিগগিরই জানান দেবেন। ২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

মন্তব্য (০)





image

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...

image

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃ...

নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...

image

পাপারাজ্জিদের ধমকালেন কারিনা, কারণ কী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘...

image

‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না’— পপিকে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...

  • company_logo