• বিশেষ প্রতিবেদন

কনকনে শীত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পৌষের কনকনে শীত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের জনজীবন। দিনে সূর্য্যরে দেখা মিলছেনা। হিমেল হাওয়া বইছে, রাতে পড়ছে ঘন কুয়াশা। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। 

শুক্রবার (১২ জানুয়ারি) চাটমোহরে সুর্য্যের দেখা মেলেনি। তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রীতে উঠানামা করেছে। মাঝারী শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। লোকজন দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। চা স্টলগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। সর্দি-কাশি,শ্বাষকষ্টসহ ঠান্ডাজনিক রোগ বেড়েছে। ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে।

চা দোকানী বাউল মন্ডল জানান, অন্য যেকোন দিনের চেয়ে আজকে (শুক্রবার) চার গুণ চা বিক্রি হচ্ছে। পুরাতন বাজারের শীতের গরম কাপড় বিক্রেতা আয়নাল হোসেন জানালেন, বেশ কয়েকদিন পরে আজকে শীতের কাপড় বেশি বিক্রি হচ্ছে। শুক্রবারে দোকান খুলতে হয়েছে শীতের কারণে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল বলেন, শীতের কারণে ডায়রিয়া, সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগের দেখা দিয়েছে। হাসপাতালে সার্বক্ষনিক সেবা দেওয়া হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় ও ঘনকুয়াশার কারণে বীজতলার কিছুটা ক্ষতি হতে পারে। কৃষি বিভাগের কর্মীরা সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo