• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেওয়ার পরের দিন আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন শেখ হাসিনা। সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা। পরে নবনিযুক্ত প্রতিমন্ত্রীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর শপথের পর অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

এর আগে শপথ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিরা উপস্থিত ছিলেন। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর পঞ্চমবারের মতো ক্ষমতায় এল আওয়ামী লীগ। 

মন্তব্য (০)





image

‎প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে আইওএম বাংলাদেশের চিফ অব মি...

নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্র...

image

‎এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজন...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

‎তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেয়...

নিউজ ডেস্কঃ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন ...

image

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প...

নিউজ ডেস্ক : নিজের প্রতি মাসের বেতন থেকে ১০ সরকারি কোষাগারে ...

image

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

নিউজ ডেস্ক : জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিছু ক...

  • company_logo