• শিশু সংবাদ

ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৪

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দার লক্ষীপুর গ্রামে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মো. হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)।

তারা সকলেই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেনের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এ হত্যা মামলার বাদী আব্দুল মালেক (৫০) ও প্রতিবেশি আসামি হাতেম আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আসামীরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এতে বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাঁধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ এবং একপর্যায়ে আসামিরা কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। আঘাত করাকালে মোমেনা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদ মাথায় আঘাত প্রাপ্ত হন।

হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার মূলহোতা মো. হাতেম আলীকে গত ১ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo