ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ এবার রহস্য সমাধান করতে নতুন লুকে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে এবার দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ রূপে। সায়ন্তন ঘোষালের নতুন এই থ্রিলা সিনেমার গল্প ঋতুপর্ণাকে ঘিরেই।
জানা যায়, সিনেমাতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কাজের সূত্রে কলকাতা আসেন তিনি। কিন্তু সেখানে এসে রহস্যজনকভাবে হারিয়ে যান তার স্বামী। তাকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তার জীবন। ঠিক কী কী ঘটনা ঘটবে ‘ম্যাডাম সেনগুপ্ত’র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়।
সিনেমাটি নিয়ে ঋতুপর্ণা বলেন, নামটা ভীষণ আকর্ষণীয়। এটি মূলত থ্রিলার। সায়ন্তন ভীষণ ভালে একজন পরিচালক। তার সঙ্গে এই কাজটা করতে পারব ভেবেই ভালো লাগছে। ওর সঙ্গে আমি এর আগে অ্যাড ফিল্মে কাজ করি। তারপরে ও আমায় একটা থ্রিলার শুনিয়েছিল। বলেছিল, আমার সঙ্গে একটা থ্রিলার সিনেমা করতে চায়। এই সিনেমাটির ফ্রাঞ্চাইজি হওয়ার পরিকল্পনা রয়েছে।
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)