• জাতীয়

তারেক রহমানকে আইন করে নিষিদ্ধ করতে হবে : বাহাউদ্দিন নাছিম

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা খুনের রাজনীতি করে তাদের আইন করে নিষিদ্ধ করার দাবি তুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা দেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার মূল উৎপাটন করতে হবে। ওই সন্ত্রাসীদের নেতা, তারেক রহমানসহ খুনিদের নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে। আমি মনে করি, আইন করে তাদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, আজকের এই দিনটি ঐতিহাসিকভাবে আমাদের আনন্দের দিন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, আলহামদুলিল্লাহ।’ 

নাছিম বলেন, ‘১৬ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলতে চাই, যারা ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে, যারা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চেয়েছিল, শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে তাদের ৭ জানুয়ারি জনগণ জবাব দিয়েছে।’ 

মন্তব্য (০)





image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

২

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৪

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

image

‎কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ই...

৫

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজে...

  • company_logo