ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ তীব্র শীত আর ঠাণ্ডার দাপটে কাহিল অবস্থা কুড়িগ্রামে। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।
শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন হতদরিদ্র মানুষজন। মঙ্গলবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ২০ জনের অধিক শিশু। সেখানে এ পর্যন্ত সর্বমোট ভর্তি রয়েছে ৪৩ শিশু।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকবে। তবে এ মাসে আরও একটি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
নিউজ ডেস্ক : দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের ...
নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়...
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমি...
নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁ...
নিউজ ডেস্কঃ টিকার আওতা বাড়াতে সহায়ক হলে ৪ থেকে ৮ বছর বয়সী মে...

মন্তব্য (০)