• বিশেষ প্রতিবেদন

কক্সবাজারে ১০ জানুয়ারি থেকে চলবে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

  • বিশেষ প্রতিবেদন

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে  প্রথমবারের মতো দোতলা ছাদ খোলা ট্যুরিস্ট বাস চালু করছে জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দময় ও গতিশীল করতে কক্সাবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা। তিনি বলেন, আগামী ১০ই জানুয়ারি থেকে এই দ্বিতল ছাদ খোলা ট্যুরিস্ট বাস সার্ভিসটি চালু হবে। এ সময় দেয়া বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটকদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে, এখানে মেরিন ড্রাইভ দিয়ে ৬টি স্থান পরিদর্শন করা যাবে দুইটি বাসে। প্রতিদিন সকাল ৯ টায় আর সাড়ে ১০ টায় লাবনী পয়েন্ট থেকে দুইটা বাস ছেড়ে যাবে। যার মূল্য খোলা ছাদে ৭০০ টাকা আর নিচ তলায় ৬০০ টাকা। পরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্বারকে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এবং বিআরটিসির পক্ষে কক্সবাজার ইউনিট প্রধান আজিজুল হক স্বাক্ষর করেন। এই ট্যুরিস্ট বাসের একটিতে রয়েছে ৫৬ টি আসন, আরেকটিতে ৭৫ টি আসন। 

সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্যকেন্দ্রে এ ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo