• স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন নয় জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৪১৮ জন। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৩ হাজার ৮৮৭টি।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকেও কেউ ছাড়পত্র পাননি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮২৮ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৯২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

নিউজ ডেস্ক : হামে আক্রান্তদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশ...

image

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু ...

image

‎হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গ...

image

৫৩ বছরেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: স্বাস্থ্যম...

নিউজ ডেস্কঃ স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও প্যাথলজি খা...

image

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে

নিউজ ডেস্ক : সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ...

  • company_logo