• লিড নিউজ
  • জাতীয়

বিএনপির বিরুদ্ধে ইসিতে অভিযোগ জানিয়েছে আ. লীগ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসীকাণ্ডে’ ভোটে না আসা বিএনপিকে অভিযুক্ত করে দলটির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ।  এজন্য  নির্বাচন কমিশনে (ইসি) যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের এই প্রতিনিধি দল ইসিতে যায়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায় আওয়ামী লীগের এই প্রতিনিধি দল।

অভিযোগ জানিয়ে বের হয়ে সাংবাদিকদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, যারা ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান তাদেরকে ভয়-ভীতি দেখানোর জন্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তবে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম।

তিনি বলেন, দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। দেশবাসীকে বলব, সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের উৎসব অংশ নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে একটি আগ্রহ উৎসবের আমেজ বিরাজ করছে। যে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা উৎসাহ আগ্রহ নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলে কার্যনির্বাহী সদস্য তারানা হালিমও উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

মন্তব্য (০)





image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

১

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

image

‎কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ই...

২

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজে...

image

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্...

৩

‎নিউজ ডেস্কঃ দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ...

image

‎ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে স...

৪

নিউজ ডেস্কঃ শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা...

image

‎বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ ক...

৫

বগুড়া প্রতিনিধিঃ বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এ...

  • company_logo