• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে দুধকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গ্রামের অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে কুড়িগ্রামের কচাকাটা থানার ‌‌''দুধকুমার ফাউন্ডেশন"। ৩ জানুয়ারি (বুধবার)  বিকেলে দুধকুমার ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সমাজের গরীব-অসহায়দের সহায়তায় বিত্তবানদের পাশাপাশি দেশের সকল সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা পেলে দুধকুমার ফাউন্ডেশন আগামীতে আরো ভালো কাজ করবে ইনশাল্লাহ।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন, রফিকুজ্জামান, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল, সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক, গোলের হাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হানিফ উদ্দীন, কচাকাটা দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আইউব আলী, ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল শাহীন, কচাকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য নুর নবী সরকার প্রমুখ।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo