ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: বিশিষ্ট বাচিক ও অভিনয় শিল্পী সংগীতা চৌধুরী। ইংরেজি নতুন বছরের শুরুতেই পেয়েছেন বিশেষ সম্মাননা। মঙ্গলবার, ২ জানুয়ারি জাতীয় জাদুঘরে কবি সুফিয়া খাতুন মিলনায়তনে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের আয়োজনে কথাশিল্পী শওকত ওসমানের ১০৭ – তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সংগীতাকে সম্মাননা প্রদান করা হয়।
সংগীতা বলেন, বছরের শুরু হলো সম্মাননা প্রাপ্তির মধ্য দিয়ে। যেটি জীবনের আনন্দময় অর্জন। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধুর বায়োপিকে সায়েরা খাতুনের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতা। এ ছাড়া মুক্তি পায় ওয়েব সিরিজ মিশন হান্টডাউন ও ওয়েব ফিল্ম মার্ডার নাইন্টিজ।
নিউজ ডেস্কঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর...
নিউজ ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের বিগ বাজেটের সিনেমা &l...
নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রে...
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী ঢাকাই সিনেমার জনপ্রিয় ও প্...
বিনোদন ডেস্ক : বলিউডের বাদশাহ, রোমান্সের রাজা কিংবা কোটি ভক্...

মন্তব্য (০)