• শিশু সংবাদ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ফেনীতে একজন গ্রেফতার

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরের মধ্যম চাঁড়িপুর এলাকায় এক শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) হারুনুর রশিদকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়ে। শিশুটির মা জানান, স্বামী চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে মোলভী ইব্রাহিম সড়কের এক বাসায় ভাড়া থাকেন তিনি।

প্রতিবেশী শেখ কামালের বাসায় ভাড়া থেকে শহরের বিভিন্ন স্থানে পিঠা বিক্রি করেন হারুনুর রশিদ। এ সুবাদে হারুনের পিঠা তৈরির বিভিন্ন মসলা ও ভর্তা তৈরি করে দেন ওই শিশুর মা। তার কাছে দুদিনের কাজের পাওনা টাকা নিতে রোববার সকালে মেয়েকে হারুনের বাসায় পাঠান।

টাকা দেওয়ার কথা বলে বাসার ভেতরে নিয়ে মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের ফিরতে দেরি হওয়ায় ডাকাডাকি করলে হারুন তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ফেনী মডেল থানার (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণচেষ্টার মামলায় হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo