• শিশু সংবাদ

শপিং ব্যাগে মোড়ানো রাস্তার পাশে মিলল শিশুর মরদেহ 

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের শ্রীপুর–মাওনা আঞ্চলিক সড়ক পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক সাত মাস।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

এসআই বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো এক শিশুকে দেখতে পায় কয়েকজন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ পুলিশে ফোন করে বিষয়টি পুলিশ জানালে তারা এসে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo