• বিনোদন

কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব: শাকিব খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গত বছরটি যেন নতুন করে শুরু করেছেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন এই সুপারস্টার। কাজগুলো তাকে যেমন আলোচনায় রেখেছে। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে একটি বছর চলে গিয়ে আসে আরেকটি নতুন বছর। নতুন বছর ঘিরে শোবিজ তারকারাও থাকে খবরের শিরোনামে।

নতুন বছর ঘিরে প্রত্যাশার শেষ নেই তারকাদের। কেউ সদ্য গত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না। আর কাজে ভিন্নতাও আনতে চান কেউ কেউ। তেমনই নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

তিনি বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। 

শাকিব আরও বলেন, সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।

মন্তব্য (০)





image

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...

image

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃ...

নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...

image

পাপারাজ্জিদের ধমকালেন কারিনা, কারণ কী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘...

image

‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না’— পপিকে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...

  • company_logo