ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. বেলাল হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে পৌর সদরের দোলং মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন দোলং মহল্লার মৃত আব্দুল লতিফের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বেলাল হোসেনকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্ম...
লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্য...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চ...

মন্তব্য (০)