ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-361 ফ্লাইটটি উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা পাওয়ায় যাত্রা বাতিল করা হয়েছে। রবিবার বিকাল ৪টা ১০ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ককপিটে Instrument Indication Mismatch সংক্রান্ত নির্দেশনা আসার পর পাইলট ইন কমান্ড (PIC) নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এ ধরনের সিদ্ধান্ত এভিয়েশন পরিচালনায় স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
উড্ডয়ন বাতিলের শেষ মুহূর্তে রানওয়ে ও বিমানের চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সকল নিরাপত্তা ও অপারেশনাল প্রক্রিয়া অনুসরণ করে এয়ারক্রাফটটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে আসা হয় এবং যাত্রীদের দ্রুত ও নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। বর্তমানে সকল যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন।
এদিকে, ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি এয়ারক্রাফট জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা সংবাদ প্রচার না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস মোঃ কামরুল ইসলাম এ তথ্য জানান।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজ...
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণ স...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপ...
নিউজ ডেস্কঃ তামাকমুক্ত তারুণ্য গড়তে তরুণ প্রজন্মকে উদ্ভ...
নিউজ ডেস্কঃ আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগ...

মন্তব্য (০)