• চাকরি খবর

জোনাল ম্যানেজার পদে ব্র্যাকে চাকরি, থাকছে যেসব সুবিধা

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: জোনাল ম্যানেজার

বিভাগ: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম ব্যবস্থাপনার বিষয়ে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৬ 

মন্তব্য (০)





  • company_logo