• জাতীয়

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা।গোপালগঞ্জে তাই অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’

তিনি লেখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্ট-এর শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি। কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোন ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’

 

মন্তব্য (০)





image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

১

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

২

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

image

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৩

নিউজ ডেস্কঃ দেশে শীতের আমেজ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে কমতে ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশ...

image

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

৫

নিজস্ব ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের...

  • company_logo