ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬-এর পঞ্চগড় জেলার লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত সময়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক জরুরি ঘোষণায় পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত সময়েই টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ।
তিনি আরও বলেন, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা দালাল অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। প্রতারক চক্রের প্রলোভনে পা না দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

মন্তব্য (০)