ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র মন্ত্রাণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের পর ফিলিপ ওং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী কবির দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানো, জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু ও শ্রমবিষয়ক সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও এগিয়ে নেয়ার ওপর জোর দেন।
ফিলিপ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতিমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আরসিইপির সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন।
এছাড়া তিনি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তোলেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।
নিউজ ডেস্কঃ অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দি...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো ...
নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতা...

মন্তব্য (০)