ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদী পলাতক আওয়ামী গোষ্ঠী কখনোই দেশে প্রত্যাবর্তন করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কেউ উগ্রবাদী ও ধংসাত্মক কার্যক্রম করলে অত্যন্ত কঠোরতার সঙ্গে প্রতিহত করা হবে।’
আজ বুধবার (২৫ নভেম্বর) নিজ মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তথাকথিত কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অত্যন্ত কৌশলে আওয়ামী অপচেষ্টা প্রতিহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো রকম প্রাণহানি ও সহিংসতা ছাড়াই দেশবাসীর কাছে আওয়ামী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘গণঅভ্যুত্থানে পতন হয়ে তারা নিজেদের আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে তদন্ত করছে আদালত, যা শেষ পর্যায়ে। পতিত আওয়ামী শক্তির পলাতক পার্টি এদেশের লুকাইত পার্টিকে বিপদে ফেলছে, যাদের অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল।’
নিউজ ডেস্কঃ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খ...
নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে র...
নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখ...
নিউজ ডেস্কঃ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাব...
নিউজ ডেস্কঃ দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলে...

মন্তব্য (০)