ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘের ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬’-এ ১৯৪টি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটি প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে প্রবেশ করল। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
এ বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করে ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) শ্রেণিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, যা ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোরের (০.৬৬৭৫) চেয়েও বেশি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ রেকর্ড স্কোর গড়েছে—অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।
জাতিসংঘের ইউএন ডেসা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ অনুযায়ী, এবারের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিক সেবায় ডিজিটাল সক্ষমতা ও অবকাঠামোগত অগ্রগতির তিনটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি এই সূচকে এবার ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ শ্রেণিতে জায়গা করে নিয়েছে।
নিউজ ডেস্ক : দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চা...
নিউজ ডেস্কঃ বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হল...
নিউজ ডেস্ক : আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান স...
নিউজ ডেস্কঃ ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই...

মন্তব্য (০)