• সমগ্র বাংলা

মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা। তাদের যৌথ উদ্যোগে ট্রলারে থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ট্রলারে থাকা পাচারকারীরা লাফিয়ে পালিয়ে যায়।
‎
‎উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
‎
‎উদ্ধার হওয়া লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি। চার দিন আগে ট্রলারে তাদের যাত্রা শুরু হয়। কিন্তু ট্রলার ছাড়ার পর থেকেই দালালরা তাদের ওপর নির্যাতন চালাতে শুরু করেন। বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল।
‎
‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ট্রলারটি তীরে পৌঁছানোর পর পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ রয়েছেন কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা

১

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়...

image

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নি...

২

নিজস্ব ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহত...

image

ফরিদপুরে জননিরাপত্তা ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটু...

৩

ফরিদপুর প্রতিনিধি: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভা...

image

পাবর্তীপুরে জুলাই বিপ্লবীদের উপর হামলা মামলায় এসআরবি'র অভ...

৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পাবর্তীপুরে ...

image

বিএনপির ধাওয়ায় ককটেল ফুটিয়ে পালালেন আ.লীগের কর্মীরা

৫

নিজস্ব ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়...

  • company_logo