ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের প্রান্তিক ও জেলা পর্যায়ের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জন্য আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পনাধীন কেন্দ্রগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান কার্যক্রম পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে টাঙ্গাইলের মতো জেলায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ ধরনের বড় পরিসরের চিকিৎসা সংকট শুধু ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। তাই জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণ করা গেলে সাধারণ মানুষ নিজ এলাকাতেই উন্নত ও সাশ্রয়ী চিকিৎসার সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীদের চাপও কমবে।
নিউক্লিয়ার মেডিসিন খাতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে দেশের ২২টি সংশ্লিষ্ট কেন্দ্রে এ কার্যক্রম চালু ও সচল রয়েছে। এছাড়া নতুন করে আরও ১০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শুধু পরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং নেওয়া উদ্যোগগুলোর বাস্তব ফলাফল নিশ্চিত করতে হবে। এ জন্য নিয়মিত অগ্রগতি পর্যালোচনা ও তদারকির ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে দলগতভাবে কাজ করার নির্দেশনাও দেন বিজ্ঞানমন্ত্রী। দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নতুন প্রকল্প গ্রহণ এবং চলমান কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্...
নিউজ ডেস্ক : এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ...
News Desk: A well-maintained park is not merely a place for recreation; it is...
News Desk: Cyclone ‘Akvan’, which formed over the Bay of Bengal, ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত...

মন্তব্য (০)