• সমগ্র বাংলা

পঞ্চগড় ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) হেল্পডেস্কের সামনের বারান্দায় লাল টেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন জেলা প্রশাসনের কর্মচারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতপরিচয় কেউ প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্কের পাশে একটি চেয়ারের ওপর রেখে যায়। সকাল ৯টার দিকে কার্যালয়ের কর্মচারীরা বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন। এটি বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের (বোমা ডিসপোজাল ইউনিট) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সকালে অফিসের কর্মচারীরা লাল টেপে মোড়ানো ছোট একটি বস্তু দেখতে পান। বস্তুটি দেখতে অনেকটা টিফিন বক্সের মতো। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আপাতত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে বস্তুটি আসলেই বোমা কি না, তা পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারত ফ...

১

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রু...

image

পাবনার শ্রেষ্ঠ ওসি ফরিদপুরের মনজুরুল হাসান মাসুদ

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অ...

image

নড়াইলে বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকে...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ...

image

রাজধানীতে টানা বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর...

image

নওগাঁয় গরুর খামারে লেগেছে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে ...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গো...

  • company_logo