• জাতীয়

আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি উল্লেখ করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী বললেন, যারা রাসূলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আজ বুধবার আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদ্রাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করব। আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছি এবং থাকব।

তিনি আরো বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে-কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সরকারি সহায়তা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরো পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (০)





image

বায়তুল মোকাররমের ‘পালিয়ে যাওয়া’ সেই খতিব মুফতি রুহুল আমিন...

১

নিউজ ডেস্ক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি...

image

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

২

নিউজ ডেস্ক : ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহণ ব্যবস্থাকে আ...

image

সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষ...

৩

পাবনা প্রতিনিধি : জাতীয় গ্রিডে প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ স...

image

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় ...

image

দ্রুত সব এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধা...

৫

নিউজ ডেস্কঃ  সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দে...

  • company_logo