• আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেছে ওমান ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওমানে অনুষ্ঠিত এ বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নেন। বৈঠকে হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি এবং ওই অঞ্চলে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে জাহাজ চলাচল ও বাণিজ্য অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন দুই মন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক আস্থা তৈরি এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখা জরুরি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধের আলোচনা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে আটকে রয়েছে।

প্রণালিটিতে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচলে তেহরান এখনো বাধা সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে এর জবাবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য (০)





image

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

১

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর ধরে তিনি কারাগারে। বয়স হয়েছে ৭৪। পাকিস্তানের বিশ্...

image

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ নভেম্বর) ...

image

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

৩

আন্তর্জাতিক ডেস্ক :  গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের বাড়িঘ...

image

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে...

৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে আশ্রয়প্রার্থীদের বিনিময়ে চাল...

image

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

৫

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়ে...

  • company_logo