ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নতুন স্লোগান দিতে দেখা গেছে।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন
শেখ মুজিবের করা আইনেই হাসিনা অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
সেখানে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নতুন স্লোগান দেন ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’
শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণার পর যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’ স্লোগানে যুবদল নেতা নয়নসহ অনেকে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, যার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথা নত করানো যায়নি।
হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়; বরং তিনি ফিরে এলে আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরক...
নিউজ ডেস্কঃ ২০১৭ সালে নতুন পাসপোর্টের আবেদন করলেও ক্ষমত...
নিউজ ডেস্কঃ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কিশোর গ্যাং...
নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগ...
নিউজ ডেস্কঃ সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ...

মন্তব্য (০)