ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা বিশ্ববাজারে তুলে ধরা ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ এক্সপো আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) অনুষ্ঠিত হবে।
বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা, দেশীয় রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
আজ রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক্সপোর লক্ষ্য, সার্বিক প্রস্তুতি, বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ ও দেশের রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের কৌশল তুলে ধরেন ইপিবির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠান এবারের এক্সপোতে অংশ নেবে।
হাসান আরিফ আরও জানান, অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যালস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করবে।
আয়োজকরা জানান, এক্সপোতে বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন-সংশ্লিষ্ট প্রতিনিধি ও বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও অংশ নেবেন। এতে দেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে বলে জানান তারা।
তিন দিনব্যাপী এ আয়োজনে চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক (বিজনেস-টু-বিজনেস বা বি-টু-বি), ২৪০টি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোসহ বিভিন্ন কর্মসূচি থাকছে।
আয়োজকদের মতে, ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’ বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাত ও সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ আয়োজনের মাধ্যমে রপ্তানিকারকরা নতুন বাজার অনুসন্ধান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি সম্পাদন ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাবেন। পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
নিউজ ডেস্কঃ ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্...
নিউজ ডেস্কঃ বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...
নিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে ব...
নিউজ ডেস্কঃ সরকার গ্যাসের দাম বাড়ায়নি উল্লেখ করে বিদ্যু...
নিউজ ডেস্কঃ নভেম্বরের প্রথম এগারো দিনেই প্রবাসীদের হাত ...

মন্তব্য (০)