ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: নারীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য ইতিমধ্যে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে এসব বাস আনা হবে এবং আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যেই বাসগুলো বিআরটিসির বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয় ও বিআরটিসি সূত্রে জানা গেছে, দুই ধাপে বাস্তবায়নাধীন ৮০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রথম ধাপে এই ১০০টি বাস কেনা হচ্ছে। দ্রুততম সময়ে সেবাটি চালুর লক্ষ্যে উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) অনুমোদন দিয়েছে সরকার। চলতি নভেম্বরের শেষ সপ্তাহেই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে। নতুন এই বাসগুলো যুক্ত হলে ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরেও নারীদের জন্য বিশেষ এই বাস সেবা সম্প্রসারণ করা হবে।
এদিকে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ১৪টি ‘পিংক বাস’ চালু করা হয়েছে। তবে পুরুষ সহযাত্রী উঠতে না পারার কারণে এসব বাসে বর্তমানে কিছুটা যাত্রীসংকট দেখা যাচ্ছে। এ পরিস্থিতি কাটাতে ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের ভ্রমণের অনুমতি দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিসি এবং এ বিষয়ে একটি সামাজিক জরিপ পরিচালনারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃ'ত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বি...
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল...
নিউজ ডেস্ক : বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়ে...
নিউজ ডেস্ক : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছা...
নিউজ ডেস্ক : শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা...

মন্তব্য (০)