ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য গতিপথ এখনো নিশ্চিত নয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’
লঘুচাপটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হবে, তা স্পষ্টভাবে বোঝা যাবে। এখন পর্যন্ত এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে। তবে এটি নিম্নচাপে পরিণত হলে গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্...
নিউজ ডেস্কঃ দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়...
নিউজ ডেস্ক : আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আস...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

মন্তব্য (০)