• জাতীয়

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) গার্ডিয়ানে প্রকাশিত ওই খবরের শিরোনাম ছিল, ‘কলঙ্কিত সাবেক নেতা শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন’।

গার্ডিয়ানের ওই খবরে বলা হয়, দেশে ফেরার বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেতারা।

২০২৪ সালের আগস্টে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। ওই সময় তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। এরপর থেকে দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন তিনি।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতা-কর্মী কারাগারে রয়েছেন। দেশে ফিরতে পারলে শেখ হাসিনাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হতে পারে।

গত আগস্টেই প্রথম দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে দ্য গার্ডিয়ানকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাসিত কয়েকজন নেতা জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা ‘আত্মবিশ্বাসী’। তার ফেরার প্রস্তুতি হিসেবে দলের আরও কয়েকজন নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন বলেও তারা নিশ্চিত করেছেন।

সোমবার শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। এতে দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি দ্য গার্ডিয়ানের হাতে এসেছে।

ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।’

শেখ হাসিনার দণ্ডের পর থেকে তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারত সরকার বাংলাদেশের দাবি উপেক্ষা করেছে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

 

মন্তব্য (০)





image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

১

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

২

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৩

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

image

দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের উদ্দ...

৪

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার ...

image

পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই, ...

৫

নিউজ ডেস্কঃ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল ক...

  • company_logo