ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলা প্রেসক্লাব।
এতে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রয়াত সাংবাদিক এস এম লায়েক আলী, সাবেক সহসাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ পঞ্চগড় জেলায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সব প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ডিজার হোসেন বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনছারুল ইসলাম (হিমু), অ্যাডভোকেট ও নোটারি পাবলিক, পিপি (দুদক), জেলা ও দায়রা জজ আদালত, পঞ্চগড় এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও পঞ্চগড় পৌরসভার মেয়র পদপ্রার্থী হায়াতুন আলম, বিশিষ্ট ব্যবসায়ী এস এম হারুন রশিদ, কামাল হোসেন ও জিম এবং সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হারুন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনছারুল ইসলাম (হিমু) বলেন, ‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। প্রয়াত সাংবাদিকেরা তাঁদের লেখনী, সাহস ও দায়িত্বশীলতার মাধ্যমে পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরেছেন। তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।’
পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা বলেন, ‘যাঁরা সারাজীবন মানুষের কথা বলেছেন, সমাজের অসংগতি ও বাস্তবতা তুলে ধরেছেন, তাঁদের স্মরণ করা আমাদের সবার দায়িত্ব। প্রয়াত সাংবাদিকদের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মার মাগফিরাত কামনায়ই এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’এ সময় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদুল ইসলাম।
অনুষ্ঠান সফল করতে প্রেসক্লাবের দায়িত্বশীল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান সাদেক, সাংবাদিক রেজাউর রহমান মিম, আব্দুল্লাহিল কাফি, মো. ওমর ফারুক,আল মাসুদ, ফাইটার, মাইনুল ও তুষারসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
এ ছাড়া অনুষ্ঠানে পঞ্চগড়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রয়াত সাংবাদিকদের স্মৃতি সংরক্ষণ, তাঁদের কর্মময় জীবন ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে তুলে ধরা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...
নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন- স...

মন্তব্য (০)