• সমগ্র বাংলা

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

সকাল ১০টার দিকে শুভ ও নাহিদ রামেক হাসপাতালে এলে তাঁদের ঘিরে ধরেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবি সদস্যরা হাসপাতালে পৌঁছান।

দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে দুজনকে বের করে আনা হয়। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং মারধর শুরু করেন। শুভকে একটি মাইক্রোবাসে তুলতে পারলেও নাহিদ পড়ে যান। পরে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন নেতা-কর্মীরা। একপর্যায়ে সিআরটি সদস্যরা তাঁকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।

শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা পুনরায় ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন।

হাসপাতালে উপস্থিত শিক্ষার্থীদের ভাষ্য, কয়েক দিন ধরে শুভ ও নাহিদ হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। মঙ্গলবার তাঁদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এ জন্য তাঁরা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যেই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর করেন। পরে তাঁদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, তা তদন্ত করা প্রয়োজন। যাঁরা তাঁদের হাসপাতালে আসতে সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ শুরু করা যায়। তবে শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাঁদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্...

১

নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন- স...

image

খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতায় নড়াইলকে হারিয়ে মাগু...

২

মাগুরা প্রতিনিধি : পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা...

image

আবাসনের সরকারী ঘর বিক্রি স্বামীকে সর্বশান্ত করে পরকীয়া প্...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি : যে স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে...

image

বাকৃবিতে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নি...

image

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগ...

৫

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফ...

  • company_logo