• সমগ্র বাংলা

বাকৃবিতে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাঁকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিফাত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী। 

ঘটনার সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতার চেষ্টা চালাচ্ছে। গতকাল বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজও ক্যাম্পাসের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকার সময় রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অধিকার আদায়ে ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট এবং শিক্ষার্থীদের স্বার্থে তারা রাজপথেই থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা জানান, জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় কয়েকজন শিক্ষার্থী রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন। আটকের পর তিনি কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন কি না, তা যাচাই করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও তাঁর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি। এ ছাড়া তাঁর আগের কোনো অপরাধের রেকর্ডও পাওয়া যায়নি। তাই প্রক্টরের নির্দেশে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে ভবিষ্যতে এ ধরনের সন্দেহজনক ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মন্তব্য (০)





image

খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতায় নড়াইলকে হারিয়ে মাগু...

১

মাগুরা প্রতিনিধি : পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা...

image

আবাসনের সরকারী ঘর বিক্রি স্বামীকে সর্বশান্ত করে পরকীয়া প্...

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি : যে স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে...

image

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগ...

৩

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফ...

image

জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

৪

জামালপুর প্রতিনিধি : বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর...

image

বান্দরবান রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন ভাইস চেয়ারম্যা...

৫

বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের ...

  • company_logo