• সমগ্র বাংলা

বান্দরবান রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ, সেক্রেটারি দৌলতুল কবির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মুজিবুর রশিদ এবং সেক্রেটারি হয়েছেন দৌলতুল কবির খান সিদ্দিকী।

মঙ্গলবার (১০ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার মোমেন চৌধুরী ও মো. মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরীর পরিচালনায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা ও সাংবাদিক মো. আবুল বাশার নয়ন।

নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, নবনির্বাচিত কমিটিকে জেলার সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের সংগঠিত করে মানবিক কার্যক্রম জোরদার করতে হবে।

নবনির্বাচিত সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী নির্বাচন আয়োজন সফল করায় প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আজীবন সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ইউনিট অফিসার জানান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য পদে একটি মাত্র পূর্ণাঙ্গ প্যানেল জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন শেষ করতে ১ হাজার ১৪৮ জন সদস্যকে ডাকযোগে চিঠি পাঠানোসহ স্থানীয় তিনটি পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছিল।

 

মন্তব্য (০)





image

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগ...

১

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফ...

image

জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

২

জামালপুর প্রতিনিধি : বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর...

image

চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ৯ বস্তা

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচ...

image

নওগাঁয় মধ্যরাতে দুটি বাসে আগুন

৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি...

image

পাবনার ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে কে এম ম...

  • company_logo