• তথ্য ও প্রযুক্তি

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর প্রকৃত বয়স শনাক্ত করার কার্যক্রম বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজেকে ১৮ বছরের বেশি দাবি করলেও তার অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

‎সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে নতুন এ প্রযুক্তির বিস্তৃতি শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
‎
‎মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। এর মাধ্যমে জন্মতারিখে ভুল তথ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও কিশোরদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এর নিরাপত্তাবিধি কার্যকর হবে।
‎
‎এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের ফলে আগের তুলনায় আরও বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।
‎
‎নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা চলতি মাসেই নোটিফিকেশন পাবেন।
‎
‎টিন অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ থাকছে
‎
‎কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে টিন অ্যাকাউন্টে একাধিক বিধিনিষেধ রেখেছে মেটা। এর মধ্যে রয়েছে,
 

‎১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।

‎প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।

‎রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।

‎দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।

‎লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন কিছু ফিচার সীমিত করা।

‎অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ।
‎এ ছাড়া টানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে কিশোরদের। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।
‎
‎কেন কঠোর হচ্ছে মেটা?
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ বিশ্বজুড়ে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনার প্রবণতা বাড়াতে পারে। একই সঙ্গে ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।
‎
‎এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয় এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
‎
‎কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, আইনি চাপ ও আর্থিক সমঝোতার প্রেক্ষাপটে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা।

মন্তব্য (০)





image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

২

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

  • company_logo