ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন ফরিদপুরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে কে এম ম...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ...
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ন...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচু...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয...

মন্তব্য (০)