• সমগ্র বাংলা

চট্টগ্রামে নিষিদ্ধ লীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে রাতভর পাহারা ও বিক্ষোভ মিছিলের পর সকাল থেকেই ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এসময় তাঁদের হাতে লাঠি দেখা যায়।

গতকাল সোমবার গভীর রাত থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাত জেগে পাহারা দেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে শিবির। নগরের জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট, দেওয়ানহাটসহ বেশ কিছু এলাকায় রাত ১টা থেকে ৪টা পর্যন্ত লাঠি হাতে ছাত্রলীগ প্রতিরোধে মহড়া দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনকে। এমনকি নগরে ঘুরে ঘুরে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় নগরের বহদ্দারহাট মোড়ে ঝটিকা মিছিল ও মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগ। সকাল থেকেই বহদ্দারহাটে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেছেন। একই সঙ্গে ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া জেলার ১৫টি উপজেলায়ও নেতাকর্মীরা একযোগে মাঠে নেমেছেন।

ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানানো হয়েছে, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ‎

১

‎পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচু...

image

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের দুই নেত...

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয...

image

জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা- বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ

৩

বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...

image

ফরিদপুরে জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ: ৩ ম...

৪

ফরিদপুর প্রতিনিধি  ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রি...

image

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৫

নিউজ ডেস্ক :  রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...

  • company_logo