ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিরোধীদলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ (সোমবার, ৯ নভেম্বর) জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদে উন্নয়ন বরাদ্দ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সমভাবে সব নির্বাচনি এলাকার উন্নয়ন বরাদ্দ দেয়া হবে।’
এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দীন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা।
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘো...
নিউজ ডেস্ক : শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ...
নিউজ ডেস্কঃ অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে তীব্র গ...
নিউজ ডেস্ক : দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে ক্ষমতাচ্যুত প্রধা...

মন্তব্য (০)