ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
মাসওয়ারি কমলেও গত বছরের অক্টোবর মাসের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনও কিছুটা বেশি রয়েছে। গত বছরের ওই মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
সোমবার (৯ নভেম্বর) বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।
এতে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে।
তবে খাদ্যবহির্ভূত খাতে বিপরীত চিত্র দেখা গেছে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।
নিউজ ডেস্কঃ দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠ...
নিউজ ডেস্ক : তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌ...
নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স...
নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমি...
নিউজ ডেস্কঃ অর্থনীতিকে গণতান্ত্রিক ও জনমুখী করতে কাজ করে যাচ...

মন্তব্য (০)