• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন মাদুরো, দেখা করছেন ধর্মযাজকদের সঙ্গেও

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি অবস্থায় ধর্ম ও দর্শনবিষয়ক বই পড়ছেন। পাশাপাশি কারা ধর্মযাজকদের সঙ্গেও নিয়মিত সাক্ষাৎ করছেন তিনি। তাদের মধ্যে একজন ইহুদি ধর্মীয় নেতাও রয়েছেন। কারাগারে থাকার সময় উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমেছে তার।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন ৬৩ বছর বয়সী মাদুরো। কারাগারে তার সময় কাটানোর বিষয়ে অবগত ছয় ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, কারাগারে অবসর সময়ের বেশির ভাগই বই পড়ে কাটাচ্ছেন মাদুরো। বাইবেল ও পবিত্র কোরআনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ছেন তিনি। কারাগারের ধর্মীয় সেবাদানকারীদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি ধর্মীয় নেতার সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে।

মাদুরো আগে থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন। প্রকাশ্যেও তিনি নিজের ইহুদি বংশপরিচয়ের কথা জানিয়েছেন। তার দাবি, গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ থেকে ভেনেজুয়েলায় আসা একটি সেফার্দি ইহুদি সম্প্রদায়ের বংশধর তিনি। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেফতারের আগে ইহুদি ধর্মের প্রতি তার তেমন আগ্রহ দেখা যায়নি।

প্রেসিডেন্ট থাকাকালে ভেনেজুয়েলায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছিল। ক্ষমতা ধরে রাখতে গিয়ে আটক ব্যক্তিদের, এমনকি মার্কিন নাগরিকদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মাদুরো দেশটির দ্রুত সম্প্রসারিত ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী। সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এ ছাড়া স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও উত্তরসূরি ডেলসি রদ্রিগেজের সঙ্গে তিনি প্রয়াত ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।

ব্রুকলিনের ওই কারাগারে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছেন। সহিংসতা ও জনবলসংকটসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে সমালোচিত প্রতিষ্ঠানটি। মাদুরোকে কারাগারের এমন একটি অংশে রাখা হয়েছে, যেখানে এর আগে সংগীতশিল্পী শন কম্বস, ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী স্যাম ব্যাংকম্যান-ফ্রিড ও লুইজি ম্যানজিওনের মতো আলোচিত বন্দিরা ছিলেন।

আগামী বছর মাদুরোর বিচার শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহায়তার অভিযোগসহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে মাদুরোর নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয় করে তাদের গ্রেফতার করা হয়।

মন্তব্য (০)





image

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

১

নিউজ ডেস্ক : মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভা...

image

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

২

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় প...

image

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

৩

আন্তর্জাতিকডেস্ক :  ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ...

image

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহ...

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে স্থলপথে নতুন সামরি...

image

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন...

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক...

  • company_logo