• সমগ্র বাংলা

শেকৃবিতে একাধিক ককটেল বিস্ফোরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অভ্যন্তরে পকেট গেটে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৩৪ মিনিটের দিকে পকেট গেটের মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পকেট গেটে দায়িত্বরত আনসার সদস্য ইউসুফ জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেল দুটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের প্রাচীরের ওপর দিয়ে মসজিদসংলগ্ন এলাকায় পড়ে বিস্ফোরিত হয়।

ঘটনার বিষয়ে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীর বলেন, ছাত্রলীগ ও ক্যাম্পাসের ভেতরের লোকজনের যোগসাজশে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাস্থলের লাইট বন্ধ থাকা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা রয়েছে। সকালে ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১

নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্...

image

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২

নিউজ ডেস্কঃ  জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আ...

image

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...

image

একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...

image

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...

  • company_logo