• রাজনীতি

‎সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের ১ বছর পর দেখা যাবে অর্থনীতি থেকে আইনশৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এমন ভবিষ্যৎবাণী করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
‎
‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনপিসির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধাও নিতে চায়। জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি।
‎
‎এনসিপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। কিন্তু আগে আওয়ামী লীগের শাসনামলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার করতে হবে। তারপর তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকের কথা আসবে।
‎
‎এদিকে, অন্যের দলে গুপ্ত না খুঁজে বিএনপিকে নিজের দলের ভেতর গুপ্ত খোঁজার আহ্বান জানান এনসিপির নেতা সারোয়ার তুষার। পাশাপাশি আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করারও আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তা...

১

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্...

image

বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

২

‎নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকা...

image

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

৩

‎নিউজ ডেস্কঃ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন হা...

image

দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের ‎

৪

নিউজ ডেস্কঃ দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছ...

image

আমির হামজা বাড়িতে নেই!, মোবাইল নম্বরও বন্ধ : রাশেদ খান

৫

নিউজ ডেস্ক : কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বাড়িতে নেই এবং...

  • company_logo