• সমগ্র বাংলা

সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ৩০

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে প্রায় ১১০ জন শিক্ষার্থী দুটি বাসে করে শিক্ষাসফরে যাচ্ছিলেন। পথে কুমিল্লা-ব-১১-০০৬০ নম্বরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—মাদ্রাসার শিক্ষিকা শোহানা বেগম (৪৫) ও মো. ইসরাফিল (৫৫)।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

মন্তব্য (০)





image

উদ্ধার করা চোরাই গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ

১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে এক কুখ্...

image

ফুলবাড়ীয়ায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬’

২

প্রেস বিজ্ঞপ্তি : কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেব...

image

মানবপাচারকারীদের আস্তানায় অভিযানে নিহত সেনা সদস্য ফরিদপু...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেই আলোচিত এলাকা ...

image

সেনাসদস্য ফরিদপুরের তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিম...

৪

ফরিদপুর প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বির...

image

নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...

  • company_logo