• আন্তর্জাতিক

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির দাবি সৌদি আরবের বিমান হামলায় এ হতাহত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য দায়ী করেছে হুথি গোষ্ঠীকে।

শুক্রবার (৬ নভেম্বর) তাদের নিয়ন্ত্রণাধীন তাইজ প্রদেশের একটি বাজারে ‘বেশ কয়েকটি হামলা’ চালানো হয়। গত সেপ্টেম্বরে ইরান-সমর্থিত গোষ্ঠীটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ওই এলাকায় তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে হুথি। খবর এনডিটিভির।

হুথির সংবাদ সংস্থা সাবার প্রচারিত বক্তব্যে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘সৌদি শত্রুপক্ষের বিমান আল-ওয়াজিয়া শহরের বাজারে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলায় ৩০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।’

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে হামলাগুলো চালানো হয়েছে।

তবে ইয়েমেনের সরকারি বাহিনী অভিযোগ করেছে, হুথি বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা জানিয়েছে তারা। তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে ‘হুথির নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলাকে’ দায়ী করেছে। একই সঙ্গে সেখানে কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।

দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেন।

মন্তব্য (০)





image

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন...

১

আন্তর্জাতিক ডেস্ক  : কানাডাভিত্তিক আটটি মানি সার্ভিস প্রতিষ্ঠানের ওপর নি...

image

চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: ব...

২

 নিউজ ডেস্ক : ভারতের বর্তমানে বাংলাদেশের অংশ চট্টগ্রাম ...

image

পুতিনকে পাঠানো গোপন চিঠিতে এস-৪০০ চেয়েছেন মোজতবা খামেনি: ...

৩

নিউজ ডেস্ক : ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবর...

image

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার...

৪

নিউজ ডেস্ক :  ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্...

image

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

৫

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘যুদ্ধ&rs...

  • company_logo